| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিসা নিয়ে সুখবর দিলো ঢাকার মার্কিন দূতাবাস

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ২১:৪৫:৫৮:অপরাহ্ন  |  ৭১৫ বার পঠিত
ভিসা নিয়ে সুখবর দিলো ঢাকার মার্কিন দূতাবাস

স্টাফ রিপোর্টার: দুই কর্ম দিবসের মধ্যেই অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করবে ঢাকার মার্কিন দূতাবাস। 

রোববার (৩১ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সোমবার (১ জুন) থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।

আগ্রহী আবেদনকারীদের বিস্তারিত তথ্য জানার জন্য দূতাবাসের ‘ডাইরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’ (Directory of Visa Categories)-এ গিয়ে ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ (Immigrant Visa Categories) অংশটি যাচাই করতে অনুরোধ করা হয়েছে।

অভিবাসনপ্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমাতে মার্কিন দূতাবাসের এই উদ্যোগ বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪