| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে ৫.৮৮ লাখ কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০০:১২:৪০:পূর্বাহ্ন  |  ৩৩২ বার পঠিত
মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে ৫.৮৮ লাখ কোটি টাকা

স্টাফ রিপোর্টার: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। গত বছরের ডিসেম্বর প্রান্তিক শেষে এ পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। ফলে মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে, যা ব্যাংক খাতের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাতভিত্তিক তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭৮৪ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৪৫ দশমিক ৮৫ শতাংশই খেলাপি, যা ব্যাংক খাতের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ১৬ হাজার ৪৮১ কোটি টাকা। খেলাপি ঋণের মোট পরিমাণের বড় অংশই বেসরকারি ব্যাংকগুলোর দখলে রয়েছে।

ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ, সুশাসন নিশ্চিতকরণ এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪