| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০১:১৪:৪২:পূর্বাহ্ন  |  ৩১০ বার পঠিত
খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (২ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ড. খলিলুর রহমানকে এ অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বার্তায় জয়শঙ্কর বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন অগ্রাধিকার ও বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে নতুন সভাপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা সম্ভব হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদার এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।

নির্বাচনে অংশ নেওয়া ১৯০টি সদস্য দেশের মধ্যে তিনি ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয়ী হন বাংলাদেশের প্রার্থী।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এক বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪