| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খলিলুর রহমানকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০২:১৫:২৮:পূর্বাহ্ন  |  ৩৫২ বার পঠিত
খলিলুর রহমানকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি ড. খলিলুর রহমানকে ‘প্রিয় ভাই’ সম্বোধন করে আন্তরিক শুভেচ্ছা জানান।

ইসহাক দার বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি নিশ্চিত যে, তার সমৃদ্ধ কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপাক্ষিকতার প্রতি দৃঢ় অঙ্গীকার জাতিসংঘ সাধারণ পরিষদকে দক্ষতার সঙ্গে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতিসংঘে পারস্পরিক সম্পৃক্ততা অব্যাহত রাখা, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং অভিন্ন বৈশ্বিক অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়ন প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টার প্রত্যাশাও ব্যক্ত করেন।

নতুন দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।

নির্বাচনে ১৯০টি সদস্যরাষ্ট্রের ভোটের মধ্যে তিনি ৯৯ ভোট লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয়ী হন বাংলাদেশের প্রার্থী।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ড. খলিলুর রহমান এক বছরের জন্য এ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪