| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৮:২১:১০:অপরাহ্ন  |  ২১৯১৬৯ বার পঠিত
ইরানে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ইরানের সব ধরনের উড়োজাহাজ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। দেশের আকাশসীমাকে নিরাপদ ঘোষণা করে পুনরায় সব বিমানবন্দর থেকে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানায়, দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিরাপদ পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আকাশসীমা ও বিমানবন্দরগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দেশের বিমান চলাচল কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।

এর আগে সোমবার সকালে ইসরায়েলের অভ্যন্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য পাল্টা হামলা ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ইরান সাময়িকভাবে দেশের সব বিমানবন্দর বন্ধ এবং আকাশসীমা উড্ডয়ন নিষেধাজ্ঞার আওতায় আনে।

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর কয়েক ঘণ্টার মধ্যেই আবারও আকাশপথে চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেয় তেহরান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪