| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ দায়িত্ব নিতে যাচ্ছেন ৩০ জুন

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৮:৪৩:৩৮:অপরাহ্ন  |  ৪২১৮ বার পঠিত
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ দায়িত্ব নিতে যাচ্ছেন ৩০ জুন
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী ৩০ জুন বিকাল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ তথ্য জানিয়েছে। একই দিনে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর নেবেন।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশন পান। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন, কৌশলগত পরিকল্পনা ও প্রশিক্ষণ কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন।

তার নেতৃত্বে মরু অঞ্চলে সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে ব্রিগেড এবং জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসবিরোধী বাহিনীর কার্যক্রম পরিচালিত হয়েছে। পরবর্তীতে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফরমেশন “সুদর্শন চক্র কোর”-এর নেতৃত্ব দেন।

পরে তিনি দিল্লি এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কার্যক্রম তদারকি করেন। আর্মি কমান্ডার হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দায়িত্বও পালন করেন, যা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

সামরিক প্রশিক্ষণেও তিনি কৃতিত্ব দেখিয়েছেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।  সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪