| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৩:৩৩:২৮:অপরাহ্ন  |  ৯৯০ বার পঠিত
হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালনকালে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন মোট ৫৪ জন বাংলাদেশি হাজি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফিরতি হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন হাজি।

অন্যদিকে, সৌদি আরবে মৃত্যুবরণ করা ৫৪ জন বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় সর্বোচ্চ ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

ফ্লাইট পরিচালনার তথ্যে জানা যায়, হজযাত্রীদের দেশে ফেরাতে এখন পর্যন্ত মোট ১৫২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৬টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট।

ফিরতি যাত্রী পরিবহনে এগিয়ে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৩ জন হাজি।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪