| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সিইসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৩:১৭:২৬:পূর্বাহ্ন  |  ২২১৪৪৪১ বার পঠিত
সাবেক সিইসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঘিরে তৈরি হওয়া মব ও শারীরিক হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটক হওয়া ব্যক্তির নাম হানিফ মিয়া। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানার সদস্যসচিব।

সোমবার (২৩ জুন) রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ওসি হাফিজুর রহমান জানান, মব গঠনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনাক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে আটক করে রাতে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এর আগের দিন, রোববার রাজধানীর উত্তরা থেকে কে এম নূরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় একদল লোক তার ওপর চড়াও হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশি পাহারার মধ্যেই ওই মব তাকে শারীরিকভাবে হেনস্তা করে এবং অপমানজনক আচরণ করে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, দিনের ভোট রাতে করাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেন, একজন নাগরিককে এভাবে মবের মাধ্যমে হেনস্তা করা উচিত হয়নি। এমন পরিস্থিতি ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার রাতে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে বলে, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। “মব” সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

মামলায় সোমবার নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪