| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজা প্রসঙ্গে কংগ্রেস-বিজেপির বাকযুদ্ধ তুঙ্গে

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ০৬:১০:৪০:পূর্বাহ্ন  |  ১১৩৭ বার পঠিত
গাজা প্রসঙ্গে কংগ্রেস-বিজেপির বাকযুদ্ধ তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকট নিয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, গাজার মুসলমানদের দুর্দশার বিষয়ে গোটা বিশ্ব যখন কথা বলছে, তখন ভারত সরকার নীরব ভূমিকা পালন করছে।

এক বিবৃতিতে সোনিয়া বলেন, গাজায় নারী ও শিশুদের ওপর হামলা, মানবিক বিপর্যয় এবং ক্রমবর্ধমান মৃত্যুর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো শক্ত অবস্থান দেখা যাচ্ছে না।

তবে সোনিয়ার এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দলের এক মুখপাত্র পাল্টা মন্তব্য করে বলেন, যারা গাজা নিয়ে নিবন্ধ লিখছেন বা উদ্বেগ প্রকাশ করছেন, তারা ঢাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে নীরব রয়েছেন।

বিজেপির দাবি, মানবাধিকার ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হলে সব ক্ষেত্রেই একই মানদণ্ড অনুসরণ করতে হবে। কেবল একটি নির্দিষ্ট ইস্যু নিয়ে সরব হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন দলটির নেতারা।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ এবং দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিতে নতুন করে মতবিরোধ ও বিতর্ক তীব্র হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু ও আঞ্চলিক রাজনীতিকে সামনে রেখে ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের মধ্যে এ বিতর্ক আগামী দিনগুলোতে আরও জোরালো হতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪