| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১১:২৪:০১:পূর্বাহ্ন  |  ২৪৮ বার পঠিত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় সংলগ্ন পথচারী পারাপার সেতুর (ওভারব্রিজ) নিচে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুক্তা (৪০) নামের এক নারীর পরিচয় পাওয়া গেলেও অন্য নারীর (আনুমানিক ৪৫) নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা দুজনই ওই এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী মারা যান। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত অবস্থায় মুক্তা নামের অপর নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, নিহত দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের হিমাগারে রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪