| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১২:০৩:১১:অপরাহ্ন  |  ৮৭১ বার পঠিত
হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

ইন্টারন্যাশন ডেস্ক: হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আপাতত সংঘাত বন্ধ রেখে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে একই ধরনের তথ্য প্রকাশ করে অ্যাক্সিওস।

রয়টার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলবে। এ সময় উভয় পক্ষ সংঘাত থেকে সরে থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আপাতত সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরেক কর্মকর্তা জানান, উভয় পক্ষই সাময়িকভাবে উত্তেজনা প্রশমনে সম্মত হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে আরও জানা গেছে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় নতুন করে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। ওই বৈঠকে সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

অ্যাক্সিওসের দাবি, এবারের আলোচনার মূল বিষয় থাকবে হরমুজ প্রণালি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কারিগরি দলের প্রধান নিক স্টুয়ার্টও বৈঠকে অংশ নিতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তেহরান কিংবা ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত দুই দিনের পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান নাজুক সমঝোতা নতুন করে চাপে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান হামলা অব্যাহত রাখলে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪