| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির বিদায় অনুষ্ঠানে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা, প্রস্তুত কবর!

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ২১:২১:২১:অপরাহ্ন  |  ১৪৬৪ বার পঠিত
খামেনির বিদায় অনুষ্ঠানে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা, প্রস্তুত কবর!

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদা এবং বিশাল আয়োজনে বিদায় জানাচ্ছে ইরান। এর মাধ্যমে মূলত দেশটি তাদের শক্তি ও সামর্থ্য প্রদর্শন করছে।

তবে এর আড়ালে ইরানি কর্মকর্তারা প্রায় তিন হাজার মানুষের সম্ভাব্য মৃত্যু নিয়ে প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট শনিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তারা বলছে, রাজধানী তেহরান থেকে নাম গোপন রাখা এক সাংবাদিক একটি চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, এটি ইরানের রেডক্রস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার লেখা একটি গোপন চিঠি, যা ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, তারা ধারণা করছে সাতদিনের এই বিশাল আয়োজনের সময় ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে। এছাড়া অনেকে হতে পারেন নিখোঁজও।

সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজ নিয়ে একটি বিশেষ ইউনিটও গঠন করা হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়। এর সঙ্গে তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর খোঁড়া হয়েছে।

তেহরান পৌরসভার এক কর্মী বলছেন, প্রস্তুত করা কবর সত্যিই আছে। সংশ্লিষ্ট সূত্র বলছেন, এত বড় আয়োজনে তিন হাজারের বেশি মৃত্যু হলেও ঠিক আছে। তীব্র গরমে এত মানুষ জড়ো হবেন, কেউ জানেন না আসলে কী হবে!

খামেনির মরদেহ তেহরান থেকে নেওয়া হবে কোমে। এরপর সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালায় যাবে কফিন। ইরাক থেকে ফিরিয়ে এনে আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। সূত্র: ওয়েল্ট

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪