| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ ৬ বিভাগে তিনদিন অতিভারী বৃষ্টির শঙ্কা

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ১৫:৫২:৩৪:অপরাহ্ন  |  ৬১৪১৭৬ বার পঠিত
ঢাকাসহ ৬ বিভাগে তিনদিন অতিভারী বৃষ্টির শঙ্কা

স্টাফ রিপোর্টার: ঢাকাসহ ছয় বিভাগে আগামী তিনদিন অতিভারী বৃষ্টি হতে পারে। রোববার (৬ জুলাই) দুপুরে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের বুধবার (৮ জুলাই) পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪