| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে শীর্ষে লাহোর, তিন নম্বরে ঢাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ১১:০৯:৫৬:পূর্বাহ্ন  |  ৯০৩ বার পঠিত
বায়ুদূষণে শীর্ষে লাহোর, তিন নম্বরে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, দূষণ স্কোর ২৫৬, অর্থাৎ সেখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আর ঢাকা আজ বায়ুদূষণ তালিকায় তিন নম্বরে রয়েছে, যার বায়ুমান স্কোর ১৮৫। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (এএকিউআই) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

একই সময়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২৩২। ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর।

এ ছাড়া ১৬৯ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪