| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরাধ করলে দলের পরিচয় দেখে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ১৬:৫৬:০৪:অপরাহ্ন  |  ২১৮৩৫৪৬ বার পঠিত
অপরাধ করলে দলের পরিচয় দেখে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, অপরাধ করলে দলের পরিচয় দেখে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা, আর্থিক প্রণোদনা এবং শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনের জন্য সমাজকে আগে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। মাদক একটি পরিবারকে ধ্বংস করে এবং দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি ও মাদকমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে সরদার শাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালগুলোতে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসায় অবহেলা কিংবা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বিশেষ করে তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষ যাতে সময়মতো যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম কাদের জলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান (আক্তার), উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪