ফরিদপুর প্রতিনিধি: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার ভাঙ্গায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়াম, অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, শহিদুল ইসলাম বিটু মুন্সী, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, মুন্সী মনিরুজ্জামান মনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল বাড়ৈই প্রমুখ।
এর আগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি র্যালী এবং প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে সমিতির ২২ জন সদস্যকে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড থেকে জনপ্রতি ২ লাখ করে টাকা ঋণ দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/নাঈম