| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৫:২৫:২০:অপরাহ্ন  |  ৬৮৪৯ বার পঠিত
পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো সময় নষ্ট না করে পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে। প্রযুক্তির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি খাতেই ডিজিটাল রূপান্তর নিশ্চিত করা জরুরি।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণির মানুষকে এই ডিজিটাল ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে শুধু অর্থনৈতিক অন্তর্ভুক্তিই নয়, সেবা প্রদানের ক্ষেত্রেও সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে সবাই এর সুফল পায়।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা। এতে নাগরিকরা ঘরে বসেই সেবা পাবে, ফলে সময় ও ব্যয় উভয়ই কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে।

অর্থমন্ত্রী জানান, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেগুলো সম্পর্কে জনগণকে জানাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শেয়ারবাজার, বিমা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের আগে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪