| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পে-স্কেল দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৫:৪৫:০৩:অপরাহ্ন  |  ২০৭৭৪১৯ বার পঠিত
পে-স্কেল দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রতীক্ষিত নতুন বেতন স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামো দুই ধাপে নয়, বরং এককালীন বা একবারেই কার্যকর করার সম্ভাবনা জোরালো হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

শুরুতে নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও বর্তমানে প্রশাসন সেই অবস্থান থেকে সরে আসছে। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে প্রযুক্তিগত জটিলতা, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং চাকরিজীবীদের মধ্যে সম্ভাব্য অসন্তোষ। বিশেষ করে আইবাস (iBAS) প্ল্যাটফর্মে দুই ধাপে বেতন সমন্বয় করা জটিল হওয়ায় এককালীন বাস্তবায়নের দিকে ঝুঁকছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন বেতন কাঠামো পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, এর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির মধ্যে বেতন ভারসাম্য বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা হবে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কমিশনের মূল সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধির হার কিছুটা কমানো হতে পারে।

আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও নতুন বেতন স্কেলের মূল কাঠামো ১ জুলাই থেকে কার্যকরের একটি সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বিভিন্ন ভাতা নতুন কাঠামোর আওতায় সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি ২০২৭–২৮ অর্থবছর পর্যন্ত গড়াতে পারে।

এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সরকার পুরো প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রশাসনিক স্বচ্ছতার ওপর গুরুত্ব দিচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪