রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারবেন বলেও মন্তব্য করেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর জামিনের আবেদন করবেন। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) যে স্বাভাবিক আইনি প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করবেন।
বিরোধী দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভাকেও আমি স্বাগত জানাই।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম