| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ১৭:৫৭:৩৩:অপরাহ্ন  |  ২০১৭ বার পঠিত
বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বাংলাদেশে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুর রহমান খানের নিয়োগসংক্রান্ত ফাইলে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে।

বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করে পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন আর্থিক কার্যক্রমসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি অংশ নেন।

অন্যদিকে, বিকল্প নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।


রিপোর্টিার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪