| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ১৮:০১:২৪:অপরাহ্ন  |  ২০২০ বার পঠিত
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মেয়েদের জন্য অনার্স (ডিগ্রি) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিল। বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে অনার্স পর্যন্ত নিয়ে যেতে চায়।

বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার নারীশিক্ষার প্রসারের পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যাতে নারীরা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী হতে পারেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষার ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিল। আমরা এবার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই।

সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগই নিশ্চিত করতে চায় না, বরং যারা ভালো ফলাফল করবে তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও করতে চায়।

এদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি বলেন, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৬৫ হাজার। এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার চেষ্টা করব।


রিপোর্টিার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪