নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সফরসঙ্গীসহ সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যুক্তরাজ্যের হিথরো বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি জানান বিএনপির মিডিয়া মেলের সদস্য শায়রুল কবির খান।
একইদিন স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। প্রস্তুত করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’।
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি ৮ জানুয়ারি লন্ডনে যান। সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।
লন্ডন অবস্থানরত তার ব্যক্তি চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে হিথরো বিমান বন্দর থেকে কাতারের আমিরের দেয়া রাজকীয় বিমানের একটি বিশেষ ফ্লাইটে যাতে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে ম্যাডাম রওনা হবেন। লন্ডন থেকে ঢাকার যাত্রা পথে দোহায় যাত্রাবিরতি আছে। সিডিউল অনুযায়ী লন্ডন থেকে যাত্রা করে দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত আড়াইটায়।
বেগম খালেদা জিয়া এই মুহুর্তে কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, আগের চাইতে ভালো আছেন। আমরা আশা করছি, যথা সময়েই ম্যাডাম হিথরো বিমান বন্দরে গিয়ে বিমানে উঠতে পারবেন। দেশবাসী দোয়া করবেন ম্যাডাম যেন ভালোভাবে দেশে পৌঁছাতে পারেন। ম্যাডামের ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিজে ড্রাইভ করে ম্যাডামকে নিয়ে হিথরো বিমান বন্দরে আসছেন।
রিপোর্টার্স২৪/আরএইচ