| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৫:৫০:৫৭:অপরাহ্ন  |  ৮৩০৭২ বার পঠিত
গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। দেশের উন্নয়ন ও পুনর্গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, একজন রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

সমাপনী অনুষ্ঠানকে ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয় সবুজ আবহ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪