রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সর্বশেষ বায়ুমান সূচকে দূষণের শীর্ষে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান (AQI) স্কোর ১৭৪, যা অস্বাস্থ্যকর পর্যায়ের নির্দেশক।
অন্যদিকে, বিশ্বের ১২৫টি শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৬তম অবস্থানে। ঢাকার বায়ুমান স্কোর ৮৬, যা মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
সে হিসাবে, কিনশাসার বায়ুমান স্কোর ১৭৪ হওয়ায় শহরটির বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ঢাকার স্কোর ৮৬ হওয়ায় রাজধানীর বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে অবস্থান করছে।
রিপোর্টার্স২৪/ঝুম