| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১৪:১০:৩২:অপরাহ্ন  |  ১২৪৮ বার পঠিত
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।

তিনি বলেছেন, বন্যাকবলিত এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সুখে-দুঃখে আমরা পাশে থাকব।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে আমিনুর রশিদ ইয়াছিন বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনো যায়নি। তবে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে দেশের সর্বস্তরের মানুষকে খালি জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষমেলা উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪