| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের মানুষের পাশে প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১৫:২০:০২:অপরাহ্ন  |  ৯৬১ বার পঠিত
দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের মানুষের পাশে প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামে বন্যা পরিস্থিতি শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের প্রয়োজন নিরূপণ করতেই তিনি চট্টগ্রামে এসেছেন।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এম ইকবাল হোসেইন বলেন, দুর্যোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী আপনাদের খোঁজখবর রাখছেন। কোথায় কী প্রয়োজন, মানুষের কী ধরনের সহায়তা দরকার—এসব বিষয়ে তিনি অবগত রয়েছেন। গতকালও তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, সরেজমিনে গিয়ে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আজ আমি আপনাদের কাছে এসেছি। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণ নিয়ে সবসময় চিন্তা করেন। যেকোনো দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকার ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪