| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিদের সরকারি সুবিধা ব্যবহারের হার বেশি: মার্কিন দূতাবাস

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১৯:৩৪:২২:অপরাহ্ন  |  ৭২১ বার পঠিত
বাংলাদেশিদের সরকারি সুবিধা ব্যবহারের হার বেশি: মার্কিন দূতাবাস

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি দায়িত্ব হলো-অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করা।

এতে আরও বলা হয়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে ডিপার্টমেন্ট বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। কারণ হিসেবে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি বলে উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়, এই স্থগিতাদেশের ফলে যাচাই ও বাছাই নীতিমালা এবং প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। তবে এ স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর মধ্যে পর্যটক ও শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪