| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ০২:১৪:৩৮:পূর্বাহ্ন  |  ১১১৩ বার পঠিত
ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় আট বছর পর আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্লাইট চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিমান চলাচল খাত সংশ্লিষ্টরা বলছেন, ইউএস-বাংলার পুনরায় ঢাকা-কাঠমান্ডু রুটে প্রবেশে বাংলাদেশ ও নেপালের মধ্যে আকাশপথে প্রতিযোগিতা বাড়বে। এতে যাত্রীদের জন্য ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি, ভাড়ায় প্রতিযোগিতা এবং উন্নত সেবার সুযোগ তৈরি হতে পারে।

বিশেষ করে নেপালগামী পর্যটক, ব্যবসায়ী ও ধর্মীয় ভ্রমণকারীরা নতুন একটি ভ্রমণ বিকল্প পাবেন। বিশ্লেষকদের মতে, এ রুটে নতুন একটি এয়ারলাইন্স যুক্ত হলে এর সুফল সরাসরি যাত্রীরাই পাবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ দুর্ঘটনার পর এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনায় চারজন ক্রুসহ ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই দুর্ঘটনার প্রায় আট বছর পর আবারও ঢাকা-কাঠমান্ডু আকাশপথে ফিরছে ইউএস-বাংলা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪