স্টাফ রিপোর্টার: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষার্থী আলিফ আবিনা পরাগ।
রোববার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে। এতে মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে আলিফ।
আলিফের অভিভাবকরা জানান, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার নিজস্ব পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও আলিফ যেন তার মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তারা।
আলিফের এই অর্জনে গর্বিত তার শিক্ষকরা। তারা বলেন, অধ্যবসায় ও মনোযোগ ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও ভালো সাফল্য অর্জন সম্ভব।
দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশ থেকে পঞ্চম শ্রেণির ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতামূলক এ পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি