স্টাফ রিপোর্টার: মৌসুমি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের প্রতি সহানুভূতি জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ১২ জুলাই পাঠানো এক বার্তায় তিনি মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।
বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগে মালদ্বীপের জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে। কঠিন এই সময়ে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত পরিস্থিতির উন্নতি কামনা করেন।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে দুই দেশ পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করে আসছে।
রিপোর্টার্স২৪/বাবি