| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাদিক কায়েম ছাড়াও কেন্দ্রীয় আরো ৮ নেতা শিবির ছাড়লেন

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ২১:৫১:৪৬:অপরাহ্ন  |  ১২০৫ বার পঠিত
সাদিক কায়েম ছাড়াও কেন্দ্রীয় আরো ৮ নেতা শিবির ছাড়লেন

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ সংগঠনটির কেন্দ্রীয় ৯ নেতা ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

বিদায় নেওয়া অন্য নেতারা হলেন— কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে তাদের বিদায়ের কারণ বা পরবর্তী সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪