| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার দৌলতপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ১১:১৬:১০:পূর্বাহ্ন  |  ৫০৬ বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ইমদাদুল হক বাদাল (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই বজলুর রহমান জড়িত বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক ওই গ্রামের সুলতান বাদালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি ও রেশারেশি হতো। রোববার সন্ধ্যায়ও জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুল হককে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, নিহত ইমদাদুল হক কৃষিকাজ করতেন। জমি নিয়ে বিরোধের জেরে নিজ ভাইয়ের হাতে তাঁর খুন হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪