| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গুনিয়ায় ২ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ৩৭৮৪৪০৫ বার পঠিত
রাঙ্গুনিয়ায় ২ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় ২ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হাজীপাড়া সুবেদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃতরা হলো- ওই এলাকার প্রবাসী আবুল বয়ানের ছেলে মো. আয়ান (৫) ও প্রবাসী আবদুল হান্নানের ছেলে মো. আহমদ (৬)। তারা সম্পর্কে একে-অপরের চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য গাজী মো. এনাম বলেন, সকালে খেলতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক নারী পুকুরে গোসল করতে গেলে আয়ানের নিথর দেহ ভাসতে দেখে। পরে খোঁজ করে আহমদকেও ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে দুইজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪