| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ২২:১৭:৩৩:অপরাহ্ন  |  ৩২০ বার পঠিত
বেনাপোলে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে এই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, আড়াই কেজি জিরা, দেড় কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধএবংচোরাকারবারিদের দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪