| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ০৫:৫৪:৪৯:পূর্বাহ্ন  |  ৩৫৬ বার পঠিত
মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা

স্টাফ রিপোর্টার: শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে দুর্ঘটনার খবর দেন অভিনেত্রী নিজেই।

তিনি জানান, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন। ভৈরবে টোল প্লাজার কাছে একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয় তার গাড়ির।

লাইভে তিশা বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।’

তিশা জানান, পরে বাইকে করে পিছু নিয়ে পিকআপটি আটকানো হয়।

অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’

এ বিষয়ে অভিনেত্রী তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪