| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনতা বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দেশ ছাড়া করবে’

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ০০:১৪:২২:পূর্বাহ্ন  |  ১৮৯৮ বার পঠিত
‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনতা বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দেশ ছাড়া করবে’

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে কোটি কোটি জনতা বিএনপিকে লাল কার্ড দেখিয়ে এই দেশ ছাড়া করবে। বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। এতে বিএনপি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে।’ 

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন মামুনুল হক।

তিনি বলেন, ‘এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়। ৬৯ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা, শীথিলতা বা অবহেলার কোনো সুযোগ নেই। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন। অন্য রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে তারা জুলাই সদনদের মধ্যে তারা গোপনে একটি ধারা ঢুকিয়ে দিয়েছে।’ 

মামুনুল হক বলেন, ‘জুলাই আন্দোলনের সূচনা ছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর থেকে, যার পরিসমাপ্তি ঘটেছিল ৩৬ জুলাই। জুলাই আন্দোলনে বিএনপি আন্দোলনে অংশীদার হিসেবে ছিল। কিন্তু আজ মসনদে বসে জুলাই গণভোটকে অস্বীকার করে তারা নানা অজুহাতে জুলাই গণভোট এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তা কখন সম্ভব নয়। প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আর তাতে বিএনপিকে চরম মূল্য দিতে হবে।’

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪