| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের সেবক হতে হবে সরকারি কর্মকর্তাদের: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৬:০৯:৩৪:অপরাহ্ন  |  ৭৩৪৪ বার পঠিত
জনগণের সেবক হতে হবে সরকারি কর্মকর্তাদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি হিসেবে সিভিল সার্ভিসকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের কল্যাণে কাজে না এলে কোনো কর্মসূচিরই মূল্য নেই।

সালাহউদ্দিন আহমদ সঠিক নীতিনির্ধারণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে।

তিনি কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে দেশের অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণ এবং জন্মহার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। এছাড়া স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪