| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১০:৫৫:৩২:পূর্বাহ্ন  |  ১৯৩৯৪ বার পঠিত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির হালনাগাদ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সৌদি আরবের কারাগারে বন্দি প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। তাদের বিষয়ে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাস সার্বিক খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে আটক বা সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদান এবং সার্বিক কূটনৈতিক যোগাযোগ রক্ষায় সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪