| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রম পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ২২:৩৭:৪৪:অপরাহ্ন  |  ৮৪৫৪ বার পঠিত
শ্রম পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু করেছে।  

রোববার (১৯ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

দুদিনের সফরে বাংলাদেশে আসা আইএলও মহাপরিচালক বিকেলে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, সরকার শ্রম খাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শালীন কর্মসংস্থান (ডিসেন্ট ওয়ার্ক), সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে।

শ্রম অধিকার সুরক্ষায় আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।পাশাপাশি বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আসন্ন আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযথভাবে স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান প্রক্রিয়া দ্রুত সমাপ্তির পথ তৈরি করবে।

বৈঠকে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রম সংস্কার, শালীন কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগে আইএলও পাশে থাকবে।

গিলবার্ট এফ হুংবো বলেন, বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে সফলতা অন্যান্য দেশের সঙ্গে আইএলওর সম্পৃক্ততার জন্য একটি উদাহরণ হতে পারে। 

বৈঠকে বাংলাদেশ ও আইএলওর মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪