| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানালেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২২২১০৪ বার পঠিত
হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানালেন তারেক রহমান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার (০৫ মে) বাংলাদেশ সময় ৭ টা ৪০ মিনিটে খালেদা জিয়া লন্ডন হিথ্রো বিমান বন্দরে প্রবেশ করেন। পরে তারেক রহমান মাকে বিদায় জানান।


এর আগে স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান। এসময় তৈরী হয় জিয়া পরিবারের এক আবেগঘন মুহূর্ত। দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নাতনি জায়মা রহমানের সঙ্গে বেশ হাস্যোজ্জল মুখে দেখা যায়।


কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।


উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪