| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহাগপুর গণহত্যা: যে দিন একটি গ্রাম পরিণত হয়েছিল ‘বিধবাপল্লী’তে

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ২১:০৫:৫৫:অপরাহ্ন  |  ৯৯৭ বার পঠিত
সোহাগপুর গণহত্যা: যে দিন একটি গ্রাম পরিণত হয়েছিল ‘বিধবাপল্লী’তে

রিপোর্টার্স ডেস্ক: ১৯৭১ সালের ২৫ জুলাই। মুক্তিযুদ্ধের অন্যতম নির্মম অধ্যায়ের সাক্ষী হয়ে আছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রাম। সেদিন তৎকালীন ময়মনসিংহ জেলার আলবদর কমান্ডার কামারুজ্জামানের নির্দেশে স্থানীয় স্বাধীনতাবিরোধীরা পাকিস্তানি সেনাবাহিনীকে সোহাগপুরে নিয়ে আসে। এরপর সোহাগপুর, বেনুপাড়া ও রসাইতলা গ্রামে চালানো হয় ভয়াবহ হত্যাযজ্ঞ।

প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এই নৃশংস অভিযানে প্রাণ হারান ১৮৭ জন নিরীহ মানুষ। একই সঙ্গে ১৩ জন নারী ভয়াবহ যৌন সহিংসতার শিকার হন। অসংখ্য নারী স্বামী হারিয়ে হয়ে পড়েন বিধবা, আর তাদের সেই সীমাহীন বেদনা ইতিহাসে চিরস্থায়ী হয়ে যায়।

স্বাধীনতার পর এই হৃদয়বিদারক ঘটনার স্মৃতি বহন করে সোহাগপুর গ্রামটি পরিচিতি পায় ‘সোহাগপুর বিধবাপল্লী’ নামে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এক মর্মান্তিক স্মারক হিসেবে আজও স্মরণীয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪