| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতি যেন ফ্যাসিবাদের পথ তৈরি না করে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ০২:৩৫:২৬:পূর্বাহ্ন  |  ২২১৩৭০৩ বার পঠিত
রাজনীতি যেন ফ্যাসিবাদের পথ তৈরি না করে: জামায়াত আমির
ছবির ক্যাপশন: রাজনীতি যেন ফ্যাসিবাদের পথ তৈরি না করে: জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির সদ্য প্রয়াত দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবে পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াতে আমির বলেন, রাজনৈতিক দলগুলো মুখে যেভাবে বলেন, সেভাবে দলের স্বার্থে উঠে দেশ ও জাতির স্বার্থ, যেন দেখতে পারেন।

এর আগে, প্রয়াত দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের জেলা শহরের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগ্রামী জীবনের স্মৃতি স্মরণ করে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে আমির। পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে স্কুলশিক্ষার্থী নাফিজা জান্নাত আনজুম হত্যাকাণ্ডে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।



রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪