| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ১০:৩১:০৩:পূর্বাহ্ন  |  ১৯৪৯৩৩১ বার পঠিত
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যাসে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মহাসমাবেশ। দুপুর ২টায় এই কর্মসূচির মূল পর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এদিকে মহাসমাবেশে অংশ নিতে দলে দলে সংগঠনটির নেতাকর্মীরা এদিন থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন। ফলে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার।

মহাসমাবেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমর্থক, সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন। মহাসমাবেশে সারা দেশ থেকে আগত জেলা ও মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।

সমাবেশ কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪