| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটকে থাকা বিজি-৩০৬ উড়োজাহাজ মেরামতে রোমে পৌঁছেছে প্রকৌশলী দল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৬ ইং | ০৪:১৪:০৪:পূর্বাহ্ন  |  ৩২৯৫ বার পঠিত
আটকে থাকা বিজি-৩০৬ উড়োজাহাজ মেরামতে রোমে পৌঁছেছে প্রকৌশলী দল

স্টাফ রিপোর্টার: যান্ত্রিক ত্রুটিতে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল রোমে পৌঁছেছে। ফলে উড়োজাহাজটি সচল করে আটকে পড়া যাত্রীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় তখন রাত ৭টা ১৬ মিনিট।

বিমান সূত্র জানায়, রোমে আটকে থাকা উড়োজাহাজটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের। কারিগরি ত্রুটি দ্রুত মেরামত করে এটিকে আবার যাত্রী পরিবহনের উপযোগী করতেই ঢাকা থেকে প্রকৌশলী ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়েছে।

সূত্র জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৫। এতে মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের পাশাপাশি প্রকৌশলী দলও ছিল।

রোমে পৌঁছানোর পর আটকে থাকা উড়োজাহাজটির কারিগরি কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। প্রকৌশলীরা ত্রুটি নিরসনের কাজ শেষ করতে পারলে উড়োজাহাজটি পুনরায় চলাচলের উপযোগী হবে।

বিমান কর্তৃপক্ষ জানান, মেরামতের কাজ দ্রুত শেষ করা সম্ভব হলে রোমে আটকে থাকা যাত্রীরা রোববারই ঢাকার উদ্দেশে রওনা হতে পারবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪