| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ২৩:০১:৫২:অপরাহ্ন  |  ৩৫৫ বার পঠিত
ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে এ র‍্যালি বের করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করা হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতাকর্মীসহ হাজারো কর্মী-সমর্থক অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪