| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৬ ইং | ১৭:২১:১১:অপরাহ্ন  |  ৩১৩ বার পঠিত
যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

রিপোর্টার্স ডেস্ক: প্রতি মাসে বিদ্যুৎ বিল বাড়তে থাকায় অনেকেরই বাজেটে চাপ তৈরি হয়। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সবসময় নতুন প্রযুক্তি বা দামি যন্ত্রপাতি কেনার প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসে পরিবর্তন আনলেই কমানো যায় বিদ্যুতের অপচয়, সেই সঙ্গে মাসিক বিলও।

ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান, লাইট, টেলিভিশনসহ অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে দেওয়ার অভ্যাস করুন। মোবাইল বা অন্য কোনো ডিভাইস পুরোপুরি চার্জ হওয়ার পর চার্জারও প্লাগ থেকে খুলে রাখা ভালো।

গরমের সময়ে এসির তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে না রেখে ২৫ থেকে ২৬ ডিগ্রিতে রাখলে বিদ্যুৎ খরচ কমতে পারে। একই সঙ্গে দরজা-জানালা বন্ধ রাখা এবং নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করাও জরুরি।

ফ্রিজের দরজা প্রয়োজনের চেয়ে বেশি সময় খোলা রাখা উচিত নয়। বারবার দরজা খোলা এবং গরম খাবার সরাসরি ফ্রিজে রাখলে কম্প্রেসারকে বেশি কাজ করতে হয়, ফলে বিদ্যুৎ খরচ বাড়ে।

দিনের বেলায় ঘরে পর্যাপ্ত আলো থাকলে লাইট না জ্বালিয়ে জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলো ব্যবহার করা যেতে পারে। টিভি, কম্পিউটার, সেট-টপ বক্স বা গেমিং কনসোল দীর্ঘ সময় ব্যবহার না করলে শুধু রিমোটে বন্ধ না করে মূল সুইচও বন্ধ রাখা ভালো।

পুরোনো বাতির পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করলে তুলনামূলক কম বিদ্যুৎ খরচ হয়। পাশাপাশি অল্প কাপড়ের জন্য বারবার ওয়াশিং মেশিন বা ইস্ত্রি না চালিয়ে একসঙ্গে কাজগুলো করা যেতে পারে।

এসি, ফ্রিজ ও পানির পাম্পসহ বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত পরিষ্কার ও সার্ভিসিং করলেও বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। অর্থাৎ, ছোট ছোট সচেতন অভ্যাসই মাস শেষে বিদ্যুৎ বিল কমাতে বড় ভূমিকা রাখতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪