| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্ট বার থেকে শের-ই বাংলার এন্টিক উধাও

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ২৩:৫৫:২০:অপরাহ্ন  |  ৪১০ বার পঠিত
সুপ্রিম কোর্ট বার থেকে শের-ই বাংলার এন্টিক উধাও

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংরক্ষিত অবিবক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শের-ই বাংলা এ কে ফজলুল হকের দুটি এন্টিক (পুরাকীর্তি) ও হেরিটেজ পোট্রেট ছবি খোয়া যাওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহাবুবুল আলম।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, পূর্ব বাংলার প্রথম অ্যাটর্নি জেনারেল (অ্যাডভোকেট জেনারেল অব ইস্ট বেঙ্গল) এবং পূর্ব বাংলা হাইকোর্ট বারের প্রতিষ্ঠাতা ও আট বারের সাবেক সভাপতি শের-ই-বাংলা এ কে ফজলুল হকের দুটি এন্টিক (পুরাকীর্তি) ও হেরিটেজ তুল্য পোট্রেট ছবি দীর্ঘদিন সুপ্রিম কোর্ট (সাবেক হাইকোর্ট) বার অ্যাসোসিয়েশনের মূল ভবনে (পুরাতন) অবস্থিত ১নং হল (সামছুল হক চৌধুরী হল) রুমের পূর্ব-পশ্চিম দু-প্রান্তে সজ্জিত, রক্ষিত শোভিত ও প্রদর্শিত হয়ে আসছিলো।

কিন্তু ২০২১ সালের জানুয়ারি মাসের পর যে কোনো এক সময় উক্ত এন্টিক ছবি দুটি উক্ত হল রুম থেকে উধাও হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উক্ত ছবি দুটি উক্ত হল রুম সংস্কারের সময় সরানো হয়। পরে বিভিন্ন সময় বারের কার্যনির্বাহী কমিটির সভায় উক্ত ছবি যথাস্থানে প্রতিস্থাপন করার জন্য অনুরোধ করেন বাদী। এরপরও ছবির সন্ধান পাননি।

তাই উক্ত ছবির সন্ধান পেতে এই মামলা করেন বলে জানান, আইনজীবী মাহাবুবুল আলম। তিনি জানান, এর আগে একই ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাতেও ছবির সন্ধান না পেয়ে আদালতে মামলা দায়ের করেছেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪