| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমিরের জন্য আলাদা’, কোন আক্ষেপের কথা বললেন প্রীতি?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ০০:০৯:০০:পূর্বাহ্ন  |  ৫৮১ বার পঠিত
‘আমিরের জন্য আলাদা’, কোন আক্ষেপের কথা বললেন প্রীতি?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পঁচিশ বছর আগে তিন বন্ধুর গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছিল কালজয়ী সিনেমা ‘দিল চাহতা হ্যায়’। আকাশ, সমীর ও সিদ্ধার্থ- তিন বন্ধুর সম্পর্ক, জীবনের টানাপোড়েন আর সময়ের সঙ্গে বদলে যাওয়ার গল্প আজও দর্শকের মনে সমানভাবে দাগ কেটে আছে।

সিনেমাটির ২৫ বছর পূর্তিতে পুরনো সেই বন্ধুত্বের স্মৃতিতে আবারও একত্রিত হয়েছেন সংশ্লিষ্টরা। তবে সেই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী প্রীতি জিনতা।

২৫ বছর পূর্তির এই বিশেষ আয়োজনে যখন সহ-অভিনেতারা পুরনো দিনের স্মৃতিচারণায় ব্যস্ত, তখন প্রীতি জিনতা ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘বঁটওয়ারা ১৯৪৭’-এর প্রচারে। মজার বিষয় হলো, এই সিনেমার সঙ্গেও জড়িয়ে আছেন আমির খান। সিনেমাটির প্রযোজক তিনি।

তাই ‘দিল চাহতা হ্যায়’-এর পুনর্মিলনে থাকতে না পারার প্রসঙ্গে রসিকতা করেই প্রীতি বলেন, ‘আমির আমাদের আলাদা (বঁটওয়ারা) করে দিয়েছেন। সিনেমা আসছে, তাই প্রচারে বেরোতেই হত।’

একদিকে ২৫ বছর আগের প্রিয় সিনেমার স্মৃতি, অন্যদিকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরার উত্তেজনা- দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে প্রীতি জিনতা। ফলে ‘দিল চাহতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে থাকতে না পারার আক্ষেপটাও তার কথায় স্পষ্ট হয়ে উঠেছে।

পুরনো দিনের সেই স্মৃতিচারণায় প্রীতি জানিয়েছেন, ‘দিল চাহতা হ্যায়’ তার অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় সিনেমা। তাই সিনেমাটির ২৫ বছর পূর্তিতে সহ-অভিনেতাদের সঙ্গে থাকতে না পারাটা তার জন্য আক্ষেপেরই। শুধু পুরনো স্মৃতিতে আটকে থাকতে চান না প্রীতি। আমির খানের সঙ্গে ভবিষ্যতে আবারও কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। এমন কোনো সিনেমায় দুজনকে একসঙ্গে দেখা যাক, যেটি তাদের ক্যারিয়ারে বিশেষ হয়ে থাকবে- এমন প্রত্যাশাও রয়েছে অভিনেত্রীর।

দর্শক একসময় প্রীতিকে দেখেছিলেন ‘দিল চাহতা হ্যায়’-এর প্রাণবন্ত ও উজ্জ্বল শালিনী চরিত্রে। সেই সিনেমার পর পেরিয়ে গেছে আড়াই দশক। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায়।

ফলে পুরনো স্মৃতির দরজা খুলতেই সামনে এসে দাঁড়িয়েছে প্রীতির ক্যারিয়ারের নতুন অধ্যায়। ২৫ বছর আগে ‘দিল চাহতা হ্যায়’ যেমন তার অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছিল, তেমনি ‘বঁটওয়ারা ১৯৪৭’-ও নতুন করে দর্শকের কাছে তাকে তুলে ধরবে- এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪