| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলা, আহত ৫

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ২২:১৭:৪০:অপরাহ্ন  |  ৬৪২১ বার পঠিত
ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলা, আহত ৫

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার পর একাধিক সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিচমন্ড শহর থেকে প্রায় ২০ মাইল (৩২ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলার পর নিরাপত্তার স্বার্থে লকডাউন জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, কোয়াড অ্যানেক্সেস এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি জানায়, হামলায় ‘একাধিক সন্দেহভাজন’ জড়িত ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আহত কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। 

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিআর স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় পাঁচজন আহত হয়েছেন। চেস্টারফিল্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, রাত ১টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনগুলোতে হামলার খবর পেয়ে তারা সেখানে যায়।

শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে চলতি বছরে প্রায় ৩০০টি বন্দুক হামলার ঘটনা ‘ম্যাস শুটিং’ হিসেবে নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ।

নিরপেক্ষ এই সংস্থার সংজ্ঞা অনুযায়ী, কোনো বন্দুক হামলায় অন্তত চারজন নিহত বা আহত হলে সেটিকে ‘ম্যাস শুটিং’ হিসেবে গণ্য করা হয়।

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই বন্দুক হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেশি। এসব হামলার একটি বড় অংশ স্কুল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডে ঘটে। এ পরিস্থিতিতে দেশটিতে আরও কঠোর ফেডারেল বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবি জোরালো হলেও, বছরের পর বছর ধরে কংগ্রেস এ ধরনের বড় ধরনের বিধিনিষেধ বাস্তবায়ন করতে পারেনি। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪