| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুধু তেজগাঁয়েই অভিযানে এক মাসে ২ হাজার গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ২২:৪৫:৩৬:অপরাহ্ন  |  ৩২৮ বার পঠিত
শুধু তেজগাঁয়েই অভিযানে এক মাসে ২ হাজার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। প্রতিদিনই বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। গত জুলাইয়ে ছয় থানা মিলিয়ে প্রায় দুই হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের ছয় থানায় বিভিন্ন অপরাধে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগরে ৬, মোহাম্মদপুরে ২১, আদাবরে ১২, তেজগাঁও শিল্পাঞ্চলে ৭ এবং হাতিরঝিল থানায় ৫ জন রয়েছেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গত জুলাইয়ে ছয় থানার অভিযানে প্রায় দুই হাজার অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রতিদিন অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর গত জুলাই মাসে সর্বমোট অপরাধীদের গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক দুই হাজার। এমনও দেখা গেছে কিছুসংখ্যক অপরাধী জামিনে বের হয়ে ফের অপরাধে জড়াচ্ছেন। তাদেরও পুনরায় গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রতিদিনই সতর্ক থেকে অভিযান চালাচ্ছে।

এক পুলিশ সদস্য বলেন, মোহাম্মদপুর ও আদাবরের জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণেও অভিযান জোরদার করা হয়েছে। এসব এলাকায় বিভিন্ন গ্রুপ চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। কব্জিকাটা আনোয়ার গ্রুপসহ কয়েকটি গ্রুপ একসময় প্রকাশ্যে অপরাধে জড়িত ছিল। ধারাবাহিক অভিযানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

গত শুক্রবার র‌্যাব-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে গডফাদারদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই বলেও দাবি করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪